poetry

কেমন আছো, বাতি?

কেমন আছো, বাতি?আমি মন্দ না।জানোই তো, মাঝে মাঝে নির্জীব ঝরা পাতার মতোলেপটে থাকি বিছানা জুড়ে।আমার কোঁকড়ানো শরীরটার দিকে অদ্ভুত ভাবে তাকিয়েঠায় দাঁড়িয়ে থাকেআমার হাজার ডলারের এক চিলতে জানালা। তার ঝুলিতে এক পেল্লায় পুরোনো ইটের দেওয়ালের ইমারত,ঘুণ ধরা কালো রঙের ফায়ার এসকেপ,ইমারতের উপর দিয়ে এক চিলতে ধূসর আকাশ—যেন কেউ খুব কৃপণ হাতেদিনটাকে মেপে মেপে দিয়েছে। তুমি […]

কেমন আছো, বাতি? Read More »

তুমি বিদায় নিলে

তুমি বিদায় নিলে। হাসিমুখে, শান্ত চোখে। যাওয়ার কালে একবার ফিরে চাইলে। মন কেমন ব্যাকুল হয়ে উঠল। তবে কি এখনও কিছু বাকি? নাহ্। তুমি শুধু বললে— যদি কখনও খুব মনে পড়ে, একটু খবর দিও, দরজাটা খোলা রেখো। তারপর আর ফিরে চাওনি। মিলিয়ে গেলে দিগন্তে। দরজাটা বন্ধ করতে পারিনি। আজও খোলা। ওদিক দিয়ে বসন্তের বাতাস আর আসে

তুমি বিদায় নিলে Read More »

Scroll to Top