জানুয়ারি 2021

তোমাকে রোজ মনে পড়ে

১) তোমাকে রোজ মনে পড়ে, জানো, বাতি। প্রতিদিন সকালে নিয়ম করে তুমি আসো। নানা দিনে নানা বসন, ঠিক যেমনটা আমি সাজাই মনে মনে! আচ্ছা, সকালেই কেন আসো? সারা রাত বুঝি থাকো মনে? অবচেতনে? কথা বলতে বলতে হঠাৎ করে চলে যাও। রাতের কথা ফুরোবার আগেই। আমার শেষ অক্ষরগুলো তোমার কাছে গিয়ে আবার ফিরে আসে। তাতে লেগে […]

তোমাকে রোজ মনে পড়ে Read More »

তুমি বিদায় নিলে

তুমি বিদায় নিলে। হাসিমুখে, শান্ত চোখে। যাওয়ার কালে একবার ফিরে চাইলে। মন কেমন ব্যাকুল হয়ে উঠল। তবে কি এখনও কিছু বাকি? নাহ্। তুমি শুধু বললে— যদি কখনও খুব মনে পড়ে, একটু খবর দিও, দরজাটা খোলা রেখো। তারপর আর ফিরে চাওনি। মিলিয়ে গেলে দিগন্তে। দরজাটা বন্ধ করতে পারিনি। আজও খোলা। ওদিক দিয়ে বসন্তের বাতাস আর আসে

তুমি বিদায় নিলে Read More »

পৃথিবী বড়ো কঠিন

পৃথিবী বড়ো কঠিন বাতি,  নরম মোদের মন।  আঘাত আঁচড় বাঁচিয়েই চলি,  ভাঙতে কতক্ষন!   জানিয়ে ছিলাম কান্না পেলে  আছি জেন সাথে।  দুঃখ পেলে একবার বলো,  হাত রাখবো হাতে।   তারই মাঝে একটা কথারয়ে গেলো বাকি।আমিই যদি কাঁদাই তোমায়কে মোছাবে আঁখি? আমিই যদি কান্না হই,ভুল বোঝো না।আমিও নিজে কাঁদছি তখন,এই জেনো স্বান্তনা।।

পৃথিবী বড়ো কঠিন Read More »

Scroll to Top